বছর পাঁচেক কাটতে না কাটতেই চান্দেরি তে আবার নামলো আতঙ্কের ছায়া! দরজায় খিল দিয়েছেন পুরুষেরা! কি ব্যাপার?
সম্প্রতি, রাজকুমার রাওয়ের সোশ্যাল মাধ্যমের পাতাই দেখা গেলো সেই ভয়েরই এক ঝলক। আসতে চলেছে ২০১৮ সালের চলচ্চিত্র ‘স্ত্রী’-এর সিক্যুয়াল। অমর কৌশিক পরিচালিত এবং রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত প্রথম চলচ্চিত্রটি ছিল একটি অনন্য হরর কমেডি যা দর্শকদের মুগ্ধ করেছিল।
মহামারীর কারণে বিলম্ব হওয়া সত্ত্বেও, নির্মাতারা তাদের প্রতিশ্রুতি ভুলে যাননি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও টিতে দেখানো হয়েছে একটি দেওয়াল যেখানে লেখা ‘শরকটে কা আতঙ্ক’ তলায় লেখা “ফিল্মিং বেগিনস” অৰ্থাৎ শুরু হচ্ছে ‘স্ত্রী 2’-এর শুটিং।







