নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের চার দিন আগে অশোকনগরের রাজীবপুর বিড়া পঞ্চায়েতের ১১২ নম্বর বুথের বিজেপি প্রার্থী শ্যামল দাসের উপর ভোজালি নিয়ে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত শ্যামলের চিকিৎসা হয় বারাসত জেলা হাসপাতালে। বর্তমানে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন।
পাশাপাশি একই পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের বিজেপির এজেন্ট অশোক বারিকের বাড়ি ও দোকান ব্যাপক ভাঙচুর করে তৃণমূল কর্মী সমর্থকেরা। গণনার দিন এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মী সমর্থকেরা ওই দোকানে তালা লাগিয়ে লাগিয়ে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত দলীয় প্রার্থীর শ্যামল দাস ও অশোক বারিকের বাড়ি ও দোকান দেখতে রাজিবপুরে আসেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রীয়াঙ্কা টিব্রেওয়াল ।পাশাপাশি তালা বন্ধ করে দেওয়া দোকানের তালা এদিন নেত্রীর সামনেই ভেঙে দখল মুক্ত করে বিজেপি কর্মী সমর্থকেরা ।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অশোকনগর থানায় ওসির সঙ্গে কথা বলতে বিজেপি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে ঢুকেন। থানার সামনে বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থকেরা। চলছে এলাকার বিধায়ক, পুলিশ ও তৃণমূল নেতাদের নামে স্লোগান।
এলাকায় বাড়ি ,দোকান ভাঙচুর ও বিজেপির কর্মীদের মারধরের ঘটনায় প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানাবেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে তোপ দেগে বলেন রোহিঙ্গাদের নিয়ে এসে হামলা করা হয়েছে, পুনরায় যদি হামলা হয় তাহলে তিনি বিধায়ককে কোর্টে হাজির করাবেন বলে হুঙ্কার দেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।







