রাজনীতিরাজ্য

মুজফ্ফরপুর আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা, জানুন কেন

মুজফ্ফরপুর: বিহার বিধানসভা নির্বাচনের উত্তাপে আরও এক রাজনৈতিক বিতর্কের আগুন জ্বলে উঠল। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মুজফ্ফরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ২৯ অক্টোবরের। সেদিন মুজফ্ফরপুরের সাকরায় এক নির্বাচনী সভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ছট মহাপর্ব নিয়ে মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্য ঘিরেই আইনি ঝড়।

অধিবক্তা সুধীর ওঝা রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে একটি পরিবাদ দাখিল করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, রাহুল গান্ধী সভায় বলেন — “প্রধানমন্ত্রী মোদি ভোট জেতার জন্য কিছুই করতে পারেন, যদি বলা হয় তবে মঞ্চে নাচতেও শুরু করবেন। কিন্তু ভোটের পর আর দেখা মিলবে না। ছটপূজাতেও তিনি ড্রামা করছেন।”

অভিযোগকারীর দাবি, এই মন্তব্যে কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানহানি হয়েছে। সেই কারণে আদালতের কাছে তাঁর আবেদন, ভারতীয় দণ্ডবিধির (BNSS) ধারা ২২৩ অনুযায়ী রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা চালানো হোক এবং তাঁকে গ্রেফতার করা হোক।

রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন— নির্বাচনী প্রচারের এই তীব্র লড়াই কি আদালত পর্যন্ত গড়াবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.