জেলা

সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের বাইরের পরিষেবা !

নিজস্ব সংবাদদাতা : সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের বাইরে থেকে সিরিঞ্জ কিনে ইঞ্জেকশন দিতে হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হাসপাতালে‌ ভর্তি থাকা রোগী ও তাদের আত্মীয়‌রা। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে এমন‌ই অব‍্যবস্থা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই মুহূর্তে দশতলা বিশিষ্ট সরকারি এই হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক রোগী। প্রত‍্যেক রোগীকে‌ই ইঞ্জেকশন দেওয়ার জন্য হাসপাতালে‌র বাইরে থেকে সিরিঞ্জ কিনে আনতে হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছে‌ন সমস্ত রোগী ও তাদের আত্মীয়‌রা।

এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তারা। জলপাইগুড়ি ডেঙ্গু‌য়াঝাড় চা-বাগানের বাসিন্দা এক রোগীর আত্মীয় শঙ্কর খেরিয়া বলেন, সরকার বলছে রাজ‍্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রত‍্যেকের জন্য বিনামূল্যে চিকিৎসার ব‍্যবস্থা রয়েছে। অথচ আমাদের মতো গরিব মানুষ‌কে বাইরে থেকে সিরিঞ্জ কিনে আনতে হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের ব‍্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।তিনি আরো জানান আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যাতে রোগীদের আর কোন সমস্যার মধ্যে পড়তে না হয়। জলপাইগুড়ি হাসপাতালের নানা দিক থেকেই সুনাম আছে তাই এই সুনাম যাতে থেকে যায় তা দেখছি আমরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.