বিদেশরাজনীতি

‘পোশাক’ বনাম ‘পাশা’: বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ, নেপথ্যে কি তবে হাসিনার চাল?

ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই তৈরি পোশাক খাতের তৈরি করা শান্ত রাজপথ এখন আবার অশান্ত। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা, মিরপুর, সাভার এবং গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা এখন রাজপথে। তবে সরকারের সন্দেহ, এই শ্রমিকদের ক্ষোভের আড়ালে আসলে চলছে রাজনৈতিক ‘পাশা’ খেলার চাল! দফায় দফায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, কারখানায় ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিজিবি।
পরিস্থিতি সামাল দিতে রবিবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের উচ্চমহলের ধারণা, এই আন্দোলনের সুতোটি বাঁধা রয়েছে অন্য কোথাও। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট সন্দেহ, অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা করতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে এই অশান্তির আগুন উসকে দিচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী-সমর্থককে গ্রেফতারও করা হয়েছে।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা ক্লিয়ার আওয়ামী ফ্যাসিজমের লোকেদের কাজ। ডিসেম্বরকে সামনে রেখে পোশাক উৎপাদন ব্যাহত করতেই এই অস্থিরতা তৈরি করা হচ্ছে।” অর্থাৎ, কাপড়ের বোনা সুতোয় এখন বোনা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার জাল!
বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড এবং বিদেশি মুদ্রার প্রধান উৎস হলো এই বস্ত্র বা তৈরি পোশাক শিল্প। ওয়াকিবহাল মহলের মতে, কারখানার চাকা থমকে গেলে দেশের ভঙ্গুর অর্থনীতির সুতোটিই ছিঁড়ে যাবে। সরকার পরিস্থিতি সামাল দিতে ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা করলেও রাজপথের ক্ষোভের আগুন এখনও নেভেনি। এখন দেখার, প্রশাসন এই সমস্যার সুচারু সমাধান করতে পারে, নাকি রাজনীতির মারপ্যাঁচে তৈরি পোশাক খাত আরও বিপাকে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.