রাজ্য

রাজ্যে জাতীয় শিক্ষা নীতি মানা হয়নি, জানান শিক্ষামন্ত্রী !

নিজস্ব সংবাদদাতা: এ রাজ্যে জাতীয় শিক্ষা নীতি মানা হয়নি। রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি মেনে নিয়েছে এই নিয়ে একটি ভুল ধারণা তৈরি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিধানসভায় আজ জাতীয় শিক্ষা নীতি নিয়ে প্রশ্ন তোলেন ডেবরার বিধায়ক হুমায়ূন কবির। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্য কখনোই কেন্দ্রের নতুন শিক্ষানীতি গ্রহণ করেনি। রাজ্যে ডিগ্রি কোর্স তিন বছরের জায়গায় চার বছর করা হয়েছে। এটা না করলে সাত লক্ষ ছাত্র- ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত। তবে জাতীয় শিক্ষা নীতির একাধিক বিষয়ে রাজ্যের আপত্তি আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.