দেশস্বাস্থ্য

অ্যান্টিবায়োটিকে হতে পারে বিপরীত প্রতিক্রিয়া, নয়া নির্দেশিকা জারি আইসিএমআর-এর

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সম্প্রতি এক নিষেধাজ্ঞায় স্বল্প জ্বর, ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলার পরামর্শ দেয়। আইসিএমআর-এর চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলার পরামর্শদান। আইসিএমআর-এর তরফ থেকে জানানো হয়েছে, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিকগুলো পাঁচ দিনের, নিউমোনিয়া সংক্রান্ত সংক্রমণের ক্ষেত্রে পাঁচ দিন, হাসপাতাল থেকে হওয়া নিউমোনিয়া সংক্রমণের জন্য আট দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যান্টিবায়োটিক কার শরীরে কোন রোগের ক্ষেত্রে কীভাবে কাজ করছে সেই বিষয়ে বিশদে সমীক্ষা করা হয়েছে আইসিএমআর-এর তরফে। আগের বছরের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষার ফল দেখেই নতুন নিষেধাজ্ঞা জারি করা হল। দেখা গিয়েছে, অনেকের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের প্রয়োগ খুব একটা ফলপ্রসূ হয়নি। কোনও কোনও রোগে অ্যান্টিবায়োটিক সংক্রমণের হার বাড়িয়ে দিয়েছে।

তবে অন্যদিকে, নিউমোনিয়া সংক্রান্ত জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। সেটারও নির্ধারিত মাত্রা বর্তমান। এক সপ্তাহের অধিক জ্বর থাকলে এবং পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হতে হলে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করা যেতেই পারে। তাছাড়া, দেহে কোনও রকম সংক্রমণ হলেও ওই সংশ্লিষ্ট মাত্রাতেই দেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.