রাজ্য

যাদবপুরকান্ডে এগরা থেকে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যা !

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু কান্ডে এগরা থেকে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যা। কলেজ ক্যাম্পাসে ছাত্রের মৃত্যুর পর,এই সপ্তক কামিলা হোস্টেল ছেড়ে পালিয়ে যায় বলে জানা যায়। তারপর এই সপ্তককে এগরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তকের বাড়ি এগরার ৬ নং ওয়ার্ড।

পুলিশ সূত্রে খবর,গতকাল রাতে লালবাজার ও যাদবপুর থানার একটা যৌথ তদন্ত কারি দল সপ্তকের বাড়িতে এসে তাকে নিয়ে যায়। সব মিলিয়ে যাদবপুরকান্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল সৌরভ। তারপর আরো দুজনকে গ্রেফতার করা হয়। বুধবার আরো ৬ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে তিন জন প্রাক্তনি ও তিন জন বর্তমান পড়ুয়া। গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে রয়েছে এগরার সপ্তক কামিল্যা। সপ্তক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতো। স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর পরে সে হোষ্টেল ছেড়ে বাড়ি আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.