ময়নাগুড়ি, ,1ই ডিসেম্বর,বৃহস্পতিবার, ময়নাগুড়ি পুরান বাজার এলাকায় জরদা সেতু সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছায় এবংটি দোকান আংশিক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান পুরোপুরি দুটি ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে একটি কসমেটিক দোকান এবং অন্যটি একটি লোহার দোকান। আরো দুটি দোকানে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ঘটনায় জানা যায় বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে দুটি দোকানে সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এর নজরে আসে আগুন। সঙ্গে সঙ্গে তিনি ময়নাগুড়ি থানা এবং ফায়ার ব্রিগেড কে খবর দেন। পরে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায়, আগুন আয়ত্তে আনে বলে সূত্রের খবর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ তাদের পাশে থাকা কামারের দোকান থেকেই আগুন লাগতে পারে বলে তাদের প্রাথমিক অনুমান। এই ঘটনায় ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির এক্সিকিউটিভ মেম্বার, শ্যামল ব্রহ্ম বলেন ক্ষতিগ্রস্তদের সমিতির তরফ থেকে প্রাথমিক কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সেই নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে সরকারি কোন সাহায্য যাতে করে পায় সে ব্যাপারে তারা দেখবেন বলে জানান।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026






