নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের মাস সাতেক আগে আবার ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরের পক্ষে তৎপরতা শুরু নরেন্দ্র মোদী সরকারের। উক্ত নীতি কার্যকরের দিকগুলো খতিয়ে দেখার জন্য আইন কমিশনের সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রের কয়েক দফা আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। সেই আলোচনার ভিত্তিতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে কেন্দ্র।
ইতিমধ্যে অবিজেপি দলগুলো একত্রিতভাবে গড়েছে ইন্ডিয়া জোট। ২৬টি দল নিয়ে গঠিত ওই জোটে সম্প্রতি নাম লিখিয়েছে আরও ৯টি দল।
রাজনৈতিক বিশ্লষকদের একাংশের মতে, সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল থেকেই ‘এক দেশ এক ভোট’ পদ্ধতি কার্যকর করতে চাইছে বিজেপি। তাদের উদ্দেশ্য, শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলির পক্ষে আসন সমঝোতা করা হয়তো আরও সহজসাপেক্ষ হবে।







