রাজনীতি

কাকে কনভেনর করা হল ইন্ডিয়া জোটে? বৈঠকে বৃহৎ ঘোষণা

নিজস্বে সংবাদদাতা: হতে চলেছেন ইন্ডিয়া জোটের কনভেনর? সেই প্রশ্নের মাঝেই অবশেষে একটি নামে সিলমোহর পড়ল। ২৮টি রাজনৈতিক দলের নেতারা মুম্বইয়ের প্রথম দিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে সেই নেতার নামে সিলমোহরও দিয়েছেন বলে সূত্র মারফত খবর। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার বৈঠকের দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে তাঁর নাম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের তিন প্রান্তে তিনটি বৈঠক। বিজেপি আপ্রাণ চেষ্টা চালাছে জোট ভাঙার। কিন্তু মুম্বইয়ে এদিন দেখা গেল সব দলের সব নেতা হাজির। ২৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮টি দল। প্রায় ৬৫ জন নেতা।

বেশ কয়েকটি সাব কমিটিও তৈরি করা হবে। প্রত্যেকটি কমিটিকে দেওয়া হবে অভিন্ন প্রচার কর্মসূচি, এমনটাই সূত্রের খবর। আঞ্চলিক দলগুলি থেকেও এই কমিটিগুলির নেতৃত্ব বেছে নেওয়া হবে। নির্বাচনী রণকৌশল, ফান্ডিং, মিডিয়া রিপোর্ট ইত্যাদি নিয়ে কাজ করবে এই সাব কমিটিগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.