অফবিট

পেটের বাড়তি মেদ ঝড়াতে এবার হলুদের কেরামতি !

নিজস্ব সংবাদদাতা : দ্রুত গতিসম্পন্ন লাইফস্টাইলের সাথে সমান তালে চলতে গিয়ে আমরা মাঝে মাঝে অনিয়ম করে ফেলি শরীরের সাথে।এই অনিয়মের একটি ফল হল ওবেসিটি।আর ওবেসিটির ফলে আমাদের পেটে অতিরিক্ত মেদ জন্মায়।সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর রস এবং মধু মিশিয়ে খেলেও পেটের বাড়তি মেদ থেকে কিছুতেই রেহাই পাওয়া যাচ্ছে না। তবে পুষ্টিবিদরা বলছেন, আপনি যাই খান না কেন যদি আপনার বিপাক প্রক্রিয়া যদি উন্নত না হয় তাহলে কোন সমস্যারই সমাধান হবে না।

তবে মেদ কমানোর জন্য আপনি একবার ভরসা করতে পারেন হলুদকে।হলুদের মধ্যে থাকে এমন কিছু উপাদান যা আপনার শরীরের বিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করবে। যদি রোজ হলুদ জল খাওয়া যায় তাহলে থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায় এবং বিপাক প্রক্রিয়ার উন্নত হয়। শরীরে মেদ জমিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো প্রদাহ। হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অগ্নাশয় এবং পেশির কোষ থেকে প্রদাহ নাশ করতে সাহায্য করে।

এছাড়াও হলুদ রক্তে শর্করার মান নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ও রক্তে ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখে। এর ফলে শরীরে ফ্যাটের পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.