নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-আন্ডার পাশের দাবিতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গোলসির মথুরাপুর এর। জানা গেছে ইতিমধ্যেই গোলিগ্রাম ভাষাপুর ও মথুরাপুর এই তিনটি গ্রামে আন্দোলনের জেরে দীর্ঘ কয়েক মাস যাবৎ সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ ছিল। এরপর কয়েকদিন আগে গলিগ্রাম ও মথুরাপুরের রাস্তার পাশে নালা তৈরির কাজ শুরু করে সড়ক কর্তৃপক্ষের একটি ঠিকা সংস্থা। ঠিক এরকম সময়ই গ্রামবাসীরা জানতে পারে মথুরাপুরের আন্ডার পাশটি সরিয়ে গলিগ্রাম-গুসকরা মোড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয় গ্রামবাসীদের মধ্যে। এলাকাবাসীরা জানিয়েছেন, আন্ডার পাশের দাবিতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। ২০১৮ সালে এখানে আন্ডার পাশের জন্য ঠিক হয় এনএইচের তরফে। কিন্তু এখন শোনা যাচ্ছে সেটা এখানে আর হচ্ছে না। আমরা গ্রামবাসীরা বুঝতে পারছি না কেন হচ্ছে না এখানে আন্ডারপাশ! যদি এনএইচ কর্তৃপক্ষ অথবা সরকার আমাদের কথা না শুনে তাহলে আগামী সোমবার দিন বৃহত্তর আন্দোলনের পথে নামবো।
Read Next
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
Related Articles
Check Also
Close







