জেলা

পুজোর আগেই নবান্ন অভিযান আশা কর্মীদের

দীর্ঘদিন ধরেই আশা কর্মীদের দাবি তাদের ভাতা বাড়াতে হবে। ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে মঙ্গবার ঝাড়গ্রাম C M O H কাছে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। ইউনিয়নের রাজ্য সহ সভাপতি সুস্মিতা মাহাতো জানালেন, প্রধান মন্ত্রী G20 করে সোনা রূপার থালা উপহার দিচ্ছেন, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়কদের 40হাজার টাকা ভাতা ভাতা বৃদ্ধি করছেন। অথচ আমাদের ভাতা সাড়ে 4 হাজার থেকে আর বাড়ছে না। কিন্তু আমাদের কে সরকারি সব কাজে ব্যবহার করা হচ্ছে, কোনো ছুটি নেই। সরকারের যাবতীয় কাজ আমরা করছি কিন্তু কোনোরকম সরকারি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আগামী অক্টোবরে আমরা গোটা রাজ্যের আশা কর্মীরা নবান্ন অভিযান করবো। তাতেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে আমরা নভেম্বর থেকে কর্মবিরতির পথে হাঁটবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.