রাজ্য

নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় চালককে। ধৃতের নাম সৌরভ মন্ডল। বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেফতার করে।

বৃদ্ধের BMW গাড়ি নিয়ে সে দীঘা গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের BMW গাড়িটি চেয়েছিল ১৫ তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে। এরপর সে ১৫ তারিখ অর্থাৎ শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় তখন দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া। এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে। তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে সে ভেতরে ঢুকলো কি করে এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধের সঙ্গে বচসা বাধে।

বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে যার কারণে তার মাথায় আঘাত লাগে এরপর তাকে গলা টিপে খুন করে। এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নিয়ে, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সে চলে যায়। প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসাতে যায় এবং সেখান থেকে বন্ধুদের কে নিয়ে দীঘায় যায়। এরপরই সে দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে। গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে তাকে উদ্ধার করে।গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসাতে ভাড়া থাকতো, চারজনকে নিয়ে সে দীঘা গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.