বিনোদন

শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু!

প্রাইসই শোনা যায় ,শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা কিংবা অভিনেত্রী। তাদের কাছে এই বিষয় টা নতুন কিছু নয়, সেটা ধারাবাহিক হোক কিংবা সিনেমা। সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেতা সৌম্যদ্বীপ মুখোপাধ্যয় শুটিং সেটে চোট পেয়েছেন।

বর্তমানে তিনি জী বাংলা জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে অভিনয় করেন। ধারাবাহিকে তার চরিত্রের নাম স্বয়ম্ভু। সম্প্রতি একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি চোট পেয়েছেন। এই খবর পাওয়া মাত্রই ভক্তদের মধ্যে বেশ শোরগোল পরে যায়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান একটি অ্যাকশন সিকোয়েন্সএ অভিনয় করতে গিয়ে হাতে চোট পেয়েছেন। তবে এরজন্য শুটিং বন্ধ রাখেননি তিনি।জগদ্ধাত্রী সিরিয়ালের অ্যাকশন সিন বেশ জনপ্রিয় মানুষের কাছে। টিআরপি তে তুঙ্গে থাকে সবসময় তাদের এই অ্যাকশন সিনের জন্য।

কয়েকদিন আগে জি বাংলার আরো একটি জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেতা রুবেল দাস, তিনিও চোট পেয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.