1971 সালে মৃণাল সেনের হাত ধরে ইন্টারভিউ ছবির মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে সকাল থেকেই তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানান। সেইজন্য সবাইকে ধন্যবাদ জানান অভিনেতা। ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রা শুরু হয় 1971 সালে।তারপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে জীবনের প্রথম ছবিতে অভিনয়ের সেই অভিজ্ঞতা কখনও ভুলবেন না তিনি।এরপর একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নেয়।সত্যজিত্ রায় থেকে শুরু করে উত্তমকুমার… কিংবদন্তিদের সংস্পর্শে এসে পরিপূর্ণ হয়েছেন তিনি।
৫০ বছর পেরিয়ে প্রবীণ এই অভিনেতা এখনও ইন্ডাস্ট্রির ‘নবাব’। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, ‘তারকার মৃত্যু’। বর্তমানে কেমন করে কাটে তাঁর জন্মদিন?এর উত্তরে তিনি বলেন ছোটবেলায় জন্মদিন বলতে মনে পড়ে মায়ের হাতে বানানো পায়েস। এখনও প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা মাস্ট।’
সময় বদলেছে। এখন জন্মদিনে অভিনেতার সঙ্গী কারা? রঞ্জিত মল্লিক বলছেন, ‘এই বয়সে আর কীসের উদযাপন। তবে পরিবারের সবাই যেমন কোয়েল, রানে আর আমার গুরু(কোয়েলের ছেলেকে এই নামেই ডাকে তিনি)। ওও আমায় গুরু বলে। এখন অবশ্য জন্মদিনে কেক আসে। আর সেই কেকের ওপর সবচাইতে আগ্রহ গুরুর। ওর সঙ্গে কেক কটা, গল্পগুজবে কেটে যায় সময়। বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর জন্মদিন যেখানেই উদযাপন হোক না কেন.. পায়েসটা থাকবেই।’







