গোটা টলিউড ইন্ডাস্ট্রি শুক্রবার রাতে একই ছাদের তলায় হাজির হয়েছিল। দেবশ্রী রায় ,প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী থেকে নতুন প্রজন্ম ইশা সাহা, দিতিপ্রিয়া রায় সকলেই উপস্থিত ছিলেন এক বিলাসবহুল হোটেলে। ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মের জন্মদিন উপলক্ষে সকলে এসেছিল। গত বছর এই দিনেই হইচই এর জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয়েছিল।
এক বছরের মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। অন্দমহলে গুঞ্জন ছিল যে প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’-এর নয়নের মণি নাকি মধুমিতা সরকার। তবে এখন জানা যাচ্ছে যে তাদের মধ্যে থাকা সম্পর্কে ভাঙ্গন ধরেছে।
প্রতিবছর কোন না কোন সিরিজ মধুমিতার ঝুলিতে থাকে। গত বছর এই দিন এই কালো পোশাকে নায়িকা হাজির হয়েছিল। কিন্তু এ বছর চায়না মুখের ভিড়ে তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ বছর হইচই এর থিম ছিল বাঙালিয়ানা। জয়া আহসান, মধুরিমা বসাক, ঊষসী রায়, ইশা-সহ সকলেই বাঙালিয়ানা সাজে এসেছিল। অনেকে আবার মাথায় ফুল দিয়েছিল। এদিন অনেকে আশা করেছিল যে মধুমিতাকে বাঙালিয়ানা সাজে দেখা যাবে। কিন্তু তিনি আসেন নি। কিছুদিন আগে পর্যন্ত নায়িকা হইচই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। কিন্তু এখন সেই চুক্তি আর নেই। এই সংস্থা ছাড়া মধুমিতা আর কোন সংস্থার সঙ্গে কাজ করতেন না কিন্তু বর্তমানে এইসবেরই বদল ঘটেছে।শিলাদিত্য মৌলিকের নতুন ছবির শুটিং সদ্য শেষ করেছেন। মধুমিতার একটা হিন্দি ছবিতে কাজ করার কথা।
আগে অনেকবার নায়িকা এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন । কিন্তু যতবারই তাকে এই সংস্থা বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি সেটি এড়িয়ে গিয়েছেন। হইচই এর জন্মদিনে তার অনুপস্থিতির এই বিষয়কে আরো একটু উসকে দিয়েছে। এবার কি সেই প্রশ্নের জবাব দেবে মধুমিতা ?







