দিল্লিতে তৃনমুলের ধর্না মঞ্চে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ধাকা প্ল্যাকার্ডে ভাষাগত ত্রুটি নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা একটি টুইট করে ভুলটি শুধরে দেন ডেরেককে ইংরেজি শিক্ষক বলে কটাক্ষ করেছেন অনুপম।
শ্রমিকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না-অবস্থানে তৃণমূল।আর সেই ধর্নাতেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ঢাকা ইংরেজি প্ল্যাকার্ডে ভাষাগত ভুল টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাক্যের ওপর গেরুয়া রঙের গোল করে ভুলটি শুধরে ঠিকটি লিখে একটি টুইট করেছেন অনুপম হাজরা। সেই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পরামর্শ দেন লেখার আগে ডেরেক ওব্রায়েনের সঙ্গে পরামর্শ করার। ডেরেককে ইংরেজি শিক্ষক বলে কটাক্ষ করেছেন অনুপম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে অনুপম লিখেছেন, ”অবশেষে ভুল ইংরেজি তৃণমূল সরকারের আসল রঙ উন্মোচিত করলো।”







