বিনোদন

‘কড়া ডায়েটের জন্য খাদ্য তালিকা থেকে বাদ ছিল নুন ‘ প্রথমবার শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন বনি কপূর!

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) আচমকা মৃত্যুর খবরে গোটা দেশ তোলপাড় হয়ে যায়। তারপর ৫ বছর কেটে যায়। প্রযোজক বনি কপূর (Boney Kapoor) এই প্রথম স্ত্রীয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন। সেই সময় শ্রীদেবীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয়েছিল।

এতদিন স্ত্রীর মৃত্যু নিয়ে চুপ ছিলেন প্রযোজক বনি কপূর। এবার শ্রীদেবীর মৃত্যুতে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেগুলোর উত্তর দিলেন তিনি। সূত্রে খবর, বনি বলেন শ্রীদেবীর মৃত্যু ছিল একটা ‘দুর্ঘটনা’। তিনি আরো জানান যে তার স্ত্রীর মৃত্যু হবার পর তাকে দুবাইয়ের পুলিশ তদন্তের সময় একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এমনকি ভারতীয় মিডিয়ার চাপ সহ্য করেও তিনি শান্ত ছিলেন।

বনি কপূর বলেন, ‘ওঁর মৃত্যু স্বাভাবিক ছিল না, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল। যখন এই বিষয়ে তদন্ত চলছিল তখন আমায় একসঙ্গে ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা ধরে কথা বলতাম। কারণ আমাকে দুবাই পুলিশের জেরা করত। এমনকী, আমাকে আধিকারিকেরা বলেই দিয়েছিলেন যে এসব সহ্য করতেই হবে আমাকে কারণ ভারতীয় মিডিয়া থেকে প্রবল চাপ আসছিল। আমাকে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এমনকী ‘লাই ডিটেক্টর টেস্ট’ আর সমস্তও। তারপর, অবশ্যই, রিপোর্ট আসে যেখানে পরিষ্কার উল্লেখ করা হয় যে ডুবে গিয়ে দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হয়েছে।’

বনি কপূর শ্রীদেবীর ডায়েট নিয়ে বলেন তার স্ত্রী খাবারে কোন নুন খেতেন না, তা বিয়ের পর তিনি জানতে পারেন। তিনি ডাক্তারদের অনুরোধ করতেন তাকে বলার জন্য, যেন খাবারে নুন দিয়ে খান। সূত্রে খবর, দুবাইয়ের হোটেলের বাথটাবে ডুবে শ্রীদেবী ২০১৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁরা সকলেই পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি। তাঁরা দুজনেই বলিউডের অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.