রাজনীতি

পূজো নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এবার আর সশরীরে নয় ভার্চুয়ালী মহালয়ার আগেই কলকাতা সহ রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পায়ে ব্যাথার কারণে এবার তিনি কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালী সব পুজো উদ্বোধন করবেন। আজও উদ্বোধন রয়েছে। রাজ্যের মোট সাড়ে আটশোর বেশি পুজো উদ্বোধন করবেন তিনি।সম্প্রতি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোসের পূজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫১ তম বর্ষের নিবেদন প্যারিসের ডিসনিল্যান্ড এর ভার্চুয়ালী শুভ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।কথায় বলে,পিতৃপক্ষে দেবীর মুখ দেখতে নেই সেকারণে মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।

পুজো উদ্বোধন নিয়ে বিজেপিও রাজনীতির ময়দানে নেমে পড়েছে।সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,”আচ্ছা! কি ভালো হয় না, যদি আগামী বছরের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন মাননীয়া এই বছরই একাদশীর দিন ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলেন। মানে গত কয়েক বছরে যেভাবে উদ্বোধনের দিন এগোতে এগোতে পিতৃপক্ষের অবসান ঘটার আগেই অসম্পূর্ণ প্যান্ডেলে ও নির্মীয়মাণ পুজো মণ্ডপের মধ্যেই LED স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ফাঁকা প্যান্ডেলেও নিশ্চই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে কারোর আপত্তি থাকবে না।”

২০২১ সালে একবার কলকাতায় পুজো উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তারপরে আর কলকাতায় কোনও দিল্লির বিজেপি নেতা পুজো উদ্বোধনে আসেননি।কিন্তু সোমবার সন্তোষমিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ।যদিও সজল ঘোষ জানিয়েছেন এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার কোনও নিশ্চয়তা দেননি।তবে লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুজোকে জনসংযোগে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতারাও। সেই লক্ষ্যেই অমিত শাহ পুজো উদ্বোধনে আসতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.