দেশ

সমলিঙ্গের বিয়ে আইন সঙ্গত নয়, বিবৃতি সুপ্রিমকোর্টের

সমলিঙ্গের বিয়ে পেলনা স্বীকৃতি, মঙ্গলবার শির্ষ আদালত থেকে এই রায় জানালেন বিচারপতিরা। শীর্ষ আদালতের রায়ে মোদি সরকারেরই জয় হয়েছে শেষ পর্যন্ত।

প্রসঙ্গত সমলিঙ্গের বিয়ে যাতে আইনি স্বীকৃতি পায় , তার আর্জি জানিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই সমস্ত জমে থাকা মামলা একত্রিত করে গত জানুয়ারিতে একসঙ্গে শুনানি জানানোর কথা ছিল। এবার সেই মামলা শোনার জন্য গঠিত হয়েছিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

পাঁচ বিচারপতি ছিলেন, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এস নরসিংহ। প্রধান বিচারপতি ও তার সঙ্গে পাঁচ নেতৃত্বাধীন বিচারপতির উপস্থিতিতে ১ লা মে বিচারের রায় স্থগিত রাখা হয়।

সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতির নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে এসেছে মোদি সরকার। এছাড়াও অসম, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সরকারও সমলিঙ্গের বিবাহের স্বীকৃতি নিয়ে আপত্তি ছিল। কেন্দ্রের তরফ থেকেও বাকি রাজ্যের সরকারদেরও মতামত জানতে চাওয়া হয়েছিল। সেখানে শুধুমাত্র সাতটি রাজ্যই নিজেদের মতামত জানিয়েছিল।

এদিন সমলিঙ্গের বিয়ে নিয়ে সাংবিধানিক বেঞ্চের রায় শোনান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন রায়ে বলা হয়, ‘সমকামিতা শুধু সমাজের উঁচু আর অভিজাত মহলেই সীমাবদ্ধ নয়। রূপান্তরকামী কোনও পুরুষের যেমন মহিলাদের অধিকার রয়েছে, তেমনই রূপান্তরকামী কোনও মহিলারও পুরুষকে বিয়ে করার অধিকার রয়েছে।’ এবার দেখার বিষয় সমলিঙ্গের বিয়ের আইন নিয়ে কি পরিবর্তন আনে সংসদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.