কলকাতা

সাত সকালে ইডির হানা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবন সহ শহরের ৮ জায়গায়

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পূজো কাটতে না কাটতে আবারো ইডি হানা। রেশন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। দ্বাদশীর সাত সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। জানা যায়, বেশ কিছু দিন আগে ইডির হাতে গ্রেপ্তার হওয়া বাকিবুর রহমানকে জেরা করে, রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। সেই তথ্যের ভিত্তিতে নতুন করে আজ তল্লাশি অভিযান ইডির এমনটাই সুত্রের খবর।

আজ ভোরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি শহরের দু’টি বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকেরা। একইসঙ্গে এই দুর্নীতি মামলায় মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও হানা দেয় ইডি। রেশন দুর্নীতিতে একত্রে আরও আট জায়গায় একসাথে তল্লাশি চালাচ্ছে ইডি।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবনে গিয়ে সমস্ত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.