রাজনীতি

হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়,হাসপাতালে রিপোর্ট কী বলছে ?

একটানা ২১ ঘণ্টা বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমনাকে। বাকিবুরের ১০০ কোটির সম্পত্তির খোঁজ পায় ইডি। দুবাই, বাংলাদেশে ব্যবসা রয়েছে বাকিবুরের। তাকে দফায় দফায় জেরা করেই রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর যুক্ত থাকার অভিযোগ ওঠে।

ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এজলাসে বমি করে, অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির কথা বলে কোর্ট।শারীরিক অসুস্থতার জন্য জ্যোতিপ্রিয়কে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে সন্ধ্যা ৭.০৫ মিনিট নাগাদ ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিত্‍সকরা।সেখানে তাঁর সিটি স্ক্যান, এমআরআই এবং রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করার পরে হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.