দীপাবলি উদযাপন সাধারণত ধনতেরাস দিয়ে শুরু হয়, যা ধনত্রয়োদশী নামেও পরিচিত৷ এই দিনে সোনা বা রুপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ‘ধন’ এর আভিধানিক অর্থ হল সম্পদ এবং ‘তেরাস’ এর অর্থ হল ১৩ তম দিন। এই বছর ধনতেরাস ১০ নভেম্বর এবং দীপাবলি ১২ নভেম্বর উদযাপিত হবে। আশ্বিন মাসের ত্রয়োদশী তিথি বা কৃষ্ণপক্ষের ১৩ তম দিনে ধনতেরাস পালন করা হয়।
ধনতেরাসে সোনা ও রুপোর গয়না কেনার পিছনে একটি জনপ্রিয় লৌকিক কাহিনি প্রচলিত রয়েছে৷ লৌকিক বিশ্বাস, সোনা-রুপোর অলঙ্কার বা পিতলের নতুন পাত্র, ঝাড়ু কেনা সংসার থেকে অশুভ লক্ষণ দূর করে এবং সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে বয়ে আনে সংসারে।
বুধবার, করবা চৌথের দিন সোনার দাম একধাক্কায় তিন হাজার টাকা কমেছিল, আজ ফের কিছুটা বাড়ল সোনার দাম। ধনতেরাসের আগেই দাম বাড়ায়, মধ্যবিত্তের পকেটে বেশ কিছুটা চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আজ যদি আপনার গহনা কেনার চিন্তা ভাবনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-
২২ ক্যারেট সোনা-
১০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৫০০ টাকা। গতকাল সোনার দাম ছিল ৫৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১০০ টাকা।
১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫,৬৫০ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫,৬৪০ টাকা। অর্থাৎ একদিনে ১০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেট সোনার দাম-
১০ গ্রাম– ২৪ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৬৪০ টাকা। গতকাল এর দাম ছিল ৬১ হাজার ৫৩০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১১০ টাকা।
১ গ্রাম– ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬,১৬৪ টাকায়। গতকাল দাম ছিল ৬১৫৩ টাকা। একদিনে দাম বেড়েছে ১১ টাকা।
রুপোর দাম-
সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম ৭০০ টাকা বেড়ে ৭৪ হাজার ৮০০ টাকায় পৌঁছেছে।







