জেলা

কোল থেকে ছিটকে পড়লো নাতি। রেলের ইঞ্জিনের ধাক্কায় ছিন্নভিন্ন প্রৌঢ়া

রেলের ইঞ্জিনের ধাক্কায় ছিন্নভিন্ন হলো এক প্রৌঢ়ার দেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টা নাগাদ হুগলির এক রেল কোয়ার্টারের কাছে।

স্থানীয় সূত্রে খবর ঘটনার দিন সকাল বেলা মৃত ওই প্রৌঢ়া নাতিকে কোলে নিয়ে লাইন পার হচ্ছিলেন। সাড়ে এগারোটা নাগাদ একটি রেল ইঞ্জিন হুগলি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁকে বারবার সাবধান করছিলেন, সেই সময় ইঞ্জিনের হর্ন শুনতে পাননি তিনি।

ইঞ্জিনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় প্রৌঢ়ার দেহ, কোলে থাকা তার নাতি দূরে ছিটকে গিয়ে পড়ে। মারাত্মক আঘাত পায় শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরে শিশুটির পরিস্থিতি আশঙ্খা জনক হলে তাকে অন্যত্র পাঠানো হয়। প্রৌঢ়ার এক প্রতিবেশী জানান ২৭ হাজার টাকা ছিল প্রৌঢ়ার ব্যাগে। গোষ্ঠীর ঋণ শোধ করতে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই টাকার ব্যাগও পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.