ছেলের জন্মদিন কেকের বদলে শীত বস্ত্র বিতরণ। ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিনঘাটার মাহাতো পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, নদীয়ার হরিনঘাটার মাহাতো পাড়ার বাসিন্দা সনত্ সরকার পেশায় ঘুগনি বিক্রেতা। তার মাত্র দুবছর বয়সের সোহান সরকার নামে এক পুত্র সন্তানের জন্মদিন উপলক্ষে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও ভব ঘুরে মানুষের কাছে পৌঁছে দিল শীতবস্ত্র।
সবে শীত শুরু হয়েছে আর এই মতাবস্থায় শীতবস্ত্র পেয়ে অনেক টাই খুশি এই মানুষ গুলো। এদিন হরিণঘাটা সহ কল্যাণীতেও শীত বস্ত্র তুলে দিল আর্থীক ভাবে পিছিয়ে পড়া ও ভব ঘুরে মানুষের মধ্যে। পেশায় ঘুগনি বিক্রেতা হলেও বড়ো মন মানসিকতার পরিচয় দিলেন হরিণ ঘাটা মাহাতো পাড়ার বাসিন্দা সনত্ সরকার।







