একদিকে যখন ভাতৃদ্বিতীয়ার আনন্দে মত্ত গোটা দেশ ঠিক তখনই বাজি ফাটানোর সময় বিস্ফোরণে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে নূরপুরে।
জানা যায়, ১৪ বছরের এক কিশোর স্টিলের গ্লাসের ভিতরে বাজি ফাটাতে যায়।তখন হঠাৎই গ্লাসটি ফেটে গিয়ে সেই টুকরোগুলি ওই কিশোরের পেটে ও পায়ে ঢুকে যায়।এই ঘটনার পর প্রথমে নিজের মারাত্মক ক্ষত বাবা-মায়ের কাছ থেকে আড়াল করার চেষ্টা করে শৌর্য নামে ওই কিশোর।কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন শৌর্যের রক্তক্ষরণের কথা জানতে পেরেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
মোরাদাবাদের একটি উচ্চ চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় সপ্তম শ্রেণির ওই ছাত্রের। নূরপুরের এসএইচও সঞ্জয় কুমার বলেন, “ঘটনাটি ঘটেছে বিজনৌরের মোরানা গ্রামে। আমরা তদন্ত করতে গ্রামে গিয়েছিলাম কিন্তু ছেলেটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেনি।”







