গোটা দেশে বিতরকের ঝড়। ইডি আধিকারিক-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। ওই ইডি আধিকারিকের নাম অঙ্কিত অধিকারী। অন্যদিকে এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তামিলনাড়ু রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই।
তিনি বলেছেন, “গতকাল ডিভিএসি ইডি-র এক আধিকারিককে গ্রেফতার করেছে। তাকে আদালতে হাজির করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এবারই প্রথম নয় এবং শেষবারও নয়। এর আগেও রাজস্থান, পশ্চিমবঙ্গ ও দিল্লির মতো রাজ্যে সিবিআই ও ইডির মতো বিশেষায়িত সংস্থার অনেককে ধরা ও গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি একই ধরনের একটি ঘটনা ঘটেছে রাজস্থানে। কোনও ব্যক্তির ভুলের জন্য আমরা ইডিকে দোষারোপ করতে পারি না।“







