রাজনীতি

৫ BJP বিধায়ককে তলব লালবাজার থানায়

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বড়ো ধাক্কা পদ্ম শিবেরর। কিছুদিন আগেই জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, আজ ৫ বিজেপি বিধায়ককে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। শুক্রবারই কলকাতা পুলিশের তরফে সমন পাঠানো হয় বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফালাকাটার দীপক বর্মন, এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায়কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.