অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বয়সের ঊর্ধ্বসীমার’ তত্ত্ব খারিজ ববি হাকিমের। রাজনীতি হোক বা যে কোন ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই দাবি মানতে নারাজ ববি হাকিম। তার দাবী চাকরি আর রাজনীতির মধ্যে রয়েছে বিস্তর ফারাক।
“প্রবীণ যারা দলে রয়েছেন তাদের অবশ্যই প্রয়োজন কিন্তু প্রোডাক্টিভিটি যদি দেখা হয় তাহলে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কম” মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ববি হাকিম বলছেন “আমরা ভলেন্টিয়ার, আমরা পার্টির এমপ্লয়ি নই”।
সামনে ২০২৪ এর লোকসভা ভোট। শুরু হতে চলেছে প্রার্থী নির্বাচনের পালা। বয়স তত্ত্ব নিয়ে কে এগিয়ে থাকবে নবীনরা না প্রবীণরা?







