আবহাওয়া

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ৭ ডিসেম্বর, ২০২৩ : ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে আগামী ৪৮ ঘণ্টায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুত্‍ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গগনদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুত্‍ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।”

তিনি আরও বলেন, “বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে।”

শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্ত হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ তারিখ শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তারপরই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১০ তারিখ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। কিছুদিন তাপমাত্রা এরকম থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.