উত্তর ২৪ পরগনার শ্যামনগরের সমাজসেবী সংস্থা মূলাজোড় আরোগ্য নিকেতন এর উদ্যোগে পিংলা পুলিশের সহযোগীতায় পিংলার প্রত্যন্ত এলাকা টুঙুর ও নয়ায় শতাধিক দুস্থ মানুষদের হাতে শীতকালীন উপহার হিসেবে জামা কাপড় সোয়েটার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাওয়ার তুলে দেয়। টুঙুরের শবর পল্লী ও নয়ায় পটপাড়ার দুস্থ মানুষদের সাথে এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্যারা তাদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য দীর্ঘক্ষন মত বিনিময় করেন। মূলত পিংলা থানার মেজোবাবু সমীর পান্ডে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করেছিলেন। শুধু সমীর বাবু নয় পিংলা থানার সমস্ত পুলিশ অফিসারদের তারা ধন্যবাদ জানিয়েছেন পিংলার এই রকম প্রকৃত দুঃস্থ মানুষদের কাছে তাদের পৌঁছে দেওয়ার জন্য। আগামীতে এই স্বেচ্ছাসেবী সংস্থা পিংলায় আবারো এসে কাজ করবেন বলে জানা যায়।
Read Next
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
Related Articles
Check Also
Close







