জেলা

মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বচশা থেকে গুলি, গুলিবিদ্ধ ক্রেতা

মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বচসা গন্ডগোল মারধর বেশ কয়েক গ্রাউন্ড গুলি এক ক্রেতা গুলিবিদ্ধ হাসপাতালে ভর্তি।।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার কলেজ পাড়ার ঘটনা। টাকি রোডের পাশে তাপস মণ্ডলের মিষ্টির দোকানে ঘটনাটি ঘটে। ওই মিষ্টির দোকানে বেশ কয়েকজন যুবক মিষ্টি খেতে যায়। মিষ্টিতে পোকা দুর্গন্ধ বলে প্রতিবাদ করলে মিষ্টি ব্যবসায়ী তাপস মণ্ডলের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে বচসা মারধোর হয়। এই নিয়ে ব্যবসায়ী ও ওই যুবকদের মধ্যে ঘটনা চরমে ওঠে। তারপর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে দোকানের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সেই সময় ওই দোকান থেকে এক জন ক্রেতা মিষ্টি কিনেছিল। জানা যায় বছর ৪৫ এর নবীন কুমার দাস, তার বাঁদিকের কোমরে গুলি লাগে, দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজপাড়া এলাকায়। যে যার মত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে এলাকা থেকে চলে যায়। ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ঘটনায় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.