রাজনীতি

সমাপ্ত ‘শিবের রাজ’, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ মোহন যাদবের

মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মোহন যাদব। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে মধ্যপ্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত শিবরাজ মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মোহন। উজ্জ্বয়িনী দক্ষিণ কেন্দ্রের তিনবারের বিধায়ক তিনি। রাজনৈতিক অভিজ্ঞদের মতে, শিবরাজকে নিয়ে দলের অভ্যন্তরে আপত্তি ওঠায় সাদ ভাবমূর্তির মোহন যাদবকেই এবার মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হল।

অনেক রাজনৈতিক বিশ্লেষককেই অবাক করে দিয়ে মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন। দক্ষিণ উজ্জয়িনীর তিনবারের বিধায়ক মোহন যাদবকে রাজ্যের গদিতে বসিয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের যাদবকূল ভোটারদের আকৃষ্ট করতে চাইছে বলেও মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.