রাজনীতি

বড়ো খবর: ফের সাংসদ থেকে সাসপেন্ড প্রায় ৪৯ জন

সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভায়। অধিবেশন শুরু হতে না হতেই সংসদে তুমুল হট্টগোল শুরু হলে স্পিকার ওম বিরলা বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করে ফের একবার ৪৯ জনকে সাংসদকে সাসপেন্ড করলেন।

চলতি মাসে শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রায় ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হল। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা।

উল্লেখ্য, সংসদে স্মোক-বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এমনকি, সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। তাঁদের দাবি, সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিক এবং সংসদে এই নিয়ে আলোচনা করা হোক।

গতকাল লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করার পর আজ লোকসভায় অধিবেশনের শুরু থেকেই সাংসদদের সাসপেন্ড করা নিয়ে একযোগে বিক্ষোভ দেখান কংগ্রেস-তৃণমূল ও অন্যান্য বিরোধীরা। এরপর ওম বিড়লা বারবার তাঁদের নিজের আসনে গিয়ে বসতে বললেও কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার। তাঁদের মধ্যে আছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কংগ্রেসের শশী থারুর, মনীশ তিওয়ারি, এনসিপি-র সুপ্রিয়া সোলে, সমাজবাদী পার্টির ডিম্পেল যাদবরা। গতকাল লোকসভায় একসঙ্গে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। তারপর রাজ্যসভা থেকেও ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

গত সপ্তাহে লোকসভায় ১৪ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছিলেন ওম বিড়লা। সোম ও মঙ্গল মিলিয়ে লোকসভার ৯৭ জন সাংসদকে এই অধিবেশনে সাসপেন্ড করা হল। আর রাজ্যসভায় ৪৬ জনকে সাসপেন্ড করেছন জগদীপ ধনকড়। বিরোধীদের বক্তব্য, এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তা সম্ভব হবে না। এদিন সংসদের বাইরে বিক্ষোভ দেখান বরখাস্ত হওয়া সাংসদরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.