সুইমিং পুলের জলে ভাসছে কিশোরীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি সোসাইটির সুইমিং পুলে।
স্থানীয় সূত্রে খবর, চতুর্থ শ্রেণির এক পড়ুয়া তার পরিবারের সাথে প্রেসটিজ লেকসাইড হ্যাবিটেট কমপ্লেক্স নামে ওই সোসাইটিতে বসবাস করেন। গতকাল সন্ধে সাতটা নাগাদ পুলের জল থেকে উদ্ধার হয় এক কিশোরীর মৃতদেহ। দেহ উদ্ধারের পরপরই সাড়ে সাতটা নাগাদ ওই কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনার পরপরই কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুর্ঘটনার সময় ওই কিশোরীর সঙ্গে আরও বেশ কয়েকজন শিশুও খেলছিল। সুইমিং পুলে পড়ার পর বিদ্যুত্স্পৃষ্ট হয়েই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ওই ঘটনার পরপরই সোসাইটির ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বাসিন্দাদের তরফে।চতুর্থ শ্রেণির পড়ুয়ার দেহ কীভাবে সুইমিং পুল থেকে উদ্ধার হয়, তা নিয়ে ধোঁয়াশা ছড়াতে শুরু করেছে।







