বিনোদন

মিঠাই ২-এ ডাক পেলে অভিনয় করবেন? কী জানালেন সৌমিতৃষা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি ধারাবাহিকটি শেষ হলেও সৌমিতৃষার জনপ্রিয়তা কিন্তু কমেনি। তিনি এখনই বড় পর্দায় অভিষেক করেছেন। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করছেন তিনি।

সৌমিতৃষা জানান, ‘প্রধান’ ছবির শ্যুটিং শেষ হতে চলেছে। আর মাত্র দুদিন শ্যুটিং বাকি। ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছোটপর্দায় মিঠাই-এর ইমেজ থেকে বেরিয়ে আসতে চান সৌমিতৃষা। তিনি বলেন, “আমি এখন ছোটপর্দায় কাজ করছি না। নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। তাই এখন যদি মিঠাই-২ আসে তাহলে কীভাবে করব!”

মিঠাই-২-এর সম্ভাবনা নিয়ে সৌমিতৃষা বলেন, “আমি মনে করি বাংলা ধারাবাহিকের ইতিহাসে কখনও সিক্যুয়েল এলে কাস্ট রিপিট হয়নি। দর্শক যদি কাউকে আড়াই বছর ধরে দেখে ফেলে তাহলে ওই একই বিষয়ে একই অভিনেত্রীকে কেউ দেখতে চাইবেন না। তবে ওয়েব বা সিনেমার ক্ষেত্রে বিষয়টা আলাদা। সেখানে একই কাস্ট কাজ করে। তাই যদি পুরনো কাস্টকে নিয়ে সত্যিই কখনও মিঠাই-২ হয় তাহলে তো ভালোই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.