রাজ্য

বরানগরে প্রোমোটারের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য

উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগরে প্রামানিক ঘাট এলাকার বাসিন্দা আশীষ দে,বয়স ৫২। তিনি পেশায় প্রোমোটার। প্রোমোটার আশীষ দে-র মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের লোকেদের অভিযোগ খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

স্ত্রীর দাবি, তার স্বামীর কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন আসে এবং ফোনের ওপার থেকে জানা যায় কেউ একজন অসুস্থ আর তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় তিনি, তাদের মধ্যে শেষ কথা হয় রাত্রি ১১.৩০ নাগাদ। এরপর আর তার সাথে কোন রকম ফোনে যোগাযোগ করা হয়নি। তারপর দিন অর্থাৎ শুক্রবার সকালে তিনি ফোন করে জানতে পারেন তার স্বামী অসুস্থ। এই খবর পাওয়া মাত্রই তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান তার স্বামী মৃত। তার দাবি, তার স্বামীকে কেউ বা কারা খুন করেছে।স্থানীয় সূত্রের খবর,বরানগর লেক ভিউ পার্কের সামনে আশিস বাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে প্রজাতন্ত্র দিবসের সকালে।

স্থানীয়দের দাবি,প্রোমোটার আসিস বাবুঅত্যন্ত স্বজন মানুষ ছিলেন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির দেহে খতর চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও মৃতের কাছ থেকে একটি ডায়েরী যার মধ্যে সুইসাইড নোটও রয়েছে এছাড়াও তার পকেট থেকে প্রচুর ঘুমের ওষুধ মিলেছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.