তিন সংস্থার আরও শেয়ার বাজারে আনতে চলেছে আদানি গোষ্ঠী। মালিকাধীন বিভিন্ন সংস্থার শেয়ারে ধস নামার আবহেই এই নয়া ঘোষণায় সামিল হল আদানিরা। বিবৃতিতে বলা হয়, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জ়োন লিমিটেডের ১৬ কোটি ৮২ লক্ষ ৭০ হাজার শেয়ার, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২ কোটি ৭৫ লক্ষ ৬০ হাজার শেয়ার এবং আদানি ট্রান্সমিশন লিমিটেডের ১ কোটি ১৭ লক্ষ ৭০ হাজার শেয়ার বাজারে আনতে চলেছে আদানি গোষ্ঠী।
প্রসঙ্গত উল্লেখ্য, আদানি গোষ্ঠী বিষয়ক ইস্যুতে সর্বত্র সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। আদানি ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের তীব্র সরব হওয়ার দরুন আলোড়নের সৃষ্টি হয়। যার দরুন সোমবার সংসদের উভয় কক্ষের কার্যক্রম স্থগিত করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য, আদানি গোষ্ঠীর শেয়ারের সঠিক মূল্য কী হওয়া উচিত, সেটার বিষয়ে এক হিসাব দেয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক ফাইন্যান্স অধ্যাপক। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক অশ্বথ দামোদরন এই বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি একটি ব্লগ পোস্ট করেছিলেন। যেটিতে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের মূল্য আসলেই কত হওয়া উচিত, তার একটা ধারণা দেওয়া হয়।







