বড়সড় জালিয়াতির অভিযোগ SBI শাখায়। ব্যাংক কর্মীর বিরুদ্ধে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা লুট করার অভিযোগ । ফেরার অভিযুক্ত ব্যাংক কর্মী । এই ঘটনা ফরিদকোটের সাদিক শাখার। এই জালিয়াতিতে দিশেহারা বহু প্রবীণ ব্যাংক গ্রাহক । অভিযোগ , এক ব্যাঙ্ককর্মী গ্রাহকদের অ্যাকাউন্টে জমানো টাকা, ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা লুট করে ফেরার হয়ে গিয়েছেন । পাশাপাশি ব্যাংক গ্রাহকদের ক্রেডিট লিমিট ব্যবহার করে কয়েক লক্ষ টাকার ঋণও তুলেছেন।
ফরিদকোটের সাদিকে স্টেট ব্যাংকের ওই শাখায় গিয়ে পরপর বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ জানান যে তাদের অ্যাকাউন্ট থেকে জমানো টাকা উধাও হয়ে গিয়েছে । তারা প্রায় সর্বস্বান্ত হওয়ার মতো । ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের মধ্যেই চাঞ্চল্য ছড়ায় । জানা যায় , এক-দুজন নয় , এই বড়সড় জালিয়াতির শিকার হয়েছেন ৭০ জন গ্রাহক । জানা যায় ওই শাখারই এক ব্যাংক কর্মী , গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে পালিয়েছেন ।
ওই SBI ব্যাঙ্কের শাখার ফিল্ড অফিসার সুশান্ত অরোরা জানিয়েছেন , যে তিনি মাত্র কিছুদিন আগেই এই শাখায় যোগ দিয়েছেন । এবং তার কাছে অনেক গ্রাহকই অভিযোগ জানিয়েছেন । এছাড়াও সাদিক থানার ইন-চার্জ নভদীপ ভাট্টি বলেন , অভিযুক্ত ব্যাংককর্মীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে । পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।







