দেশ

তৎকাল টিকিটে বড় বদল! AI-এর সাহায্যে বট ও কালোবাজারি রুখতে কড়া রেলওয়ে

গরমের ছুটি শুরু হতেই অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একসঙ্গে একাধিক কনফার্ম ট্রেন টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আগে থেকে বুকিং না করলে অধিকাংশ ক্ষেত্রেই ওয়েটিং টিকিট জোটে। তাই বহু যাত্রীর ভরসা থাকে তৎকাল টিকিটের উপর।

তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, তৎকাল বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। ক্যাপচা পূরণ, যাত্রীর তথ্য দেওয়া ও পেমেন্ট করতে করতেই টিকিট ফুরিয়ে যায়। অনেকের দাবি, অটোমেটেড বট ও কিছু এজেন্ট আগেভাগেই টিকিট কেটে নেওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে ভারতীয় রেল ও আইআরসিটিসি তৎকাল পরিষেবায় নতুন AI-ভিত্তিক প্রযুক্তি চালু করেছে। “সিটিজেন ফার্স্ট রেল টিকিটিং অ্যান্ড এআই শিডিউলিং” নামে এই ব্যবস্থার লক্ষ্য হল প্রকৃত যাত্রীদের জন্য টিকিট পাওয়া সহজ করা।

নতুন ব্যবস্থার সুবিধাগুলি হল—

* কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়ো বুকিং ও প্রতারণা শনাক্ত করা
* রিয়েল টাইমে ওয়েটিং লিস্ট ম্যানেজমেন্ট
* বটের মাধ্যমে টিকিট বুকিং রোধ
* ট্রেনের সময়সূচি বিশ্লেষণে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

রেলের দাবি, তৎকাল টিকিটে কালোবাজারি কমানো এবং সাধারণ যাত্রীদের সুবিধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কীভাবে বট বা প্রতারকদের চিহ্নিত করবে AI?
রেল সূত্রে খবর, AI নির্দিষ্ট কিছু অস্বাভাবিক আচরণ বিশ্লেষণ করবে। যেমন অত্যন্ত দ্রুত টাইপিং, স্বয়ংক্রিয়ভাবে যাত্রীর তথ্য পূরণ বা অস্বাভাবিক দ্রুত পেমেন্ট সম্পূর্ণ হওয়া। এই ধরনের কার্যকলাপ ধরা পড়লেই সংশ্লিষ্ট বুকিং ব্লক করা হতে পারে।

আধার ও OTP যাচাই বাধ্যতামূলক
আগেই তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছিল। এবার ওটিপি ভেরিফিকেশনও আবশ্যিক করা হয়েছে। এই যাচাই সম্পূর্ণ না হলে টিকিট বুক করা যাবে না।

তৎকাল বুকিংয়ের সময় অপরিবর্তিত
নতুন প্রযুক্তি চালু হলেও বুকিংয়ের সময়সূচিতে কোনও বদল হয়নি। এসি ক্লাসের তৎকাল বুকিং সকাল ১০টা থেকে এবং স্লিপার ও নন-এসি ক্লাসের বুকিং সকাল ১১টা থেকে শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.