রাজনীতি

ত্রিপুরায় জনজোয়ার! মমতার পদযাত্রা ঘিরে উত্তেজনা তুঙ্গে

ত্রিপুরায় জনসমূদ্র। হেঁটে আসছেন দেশের একমাত্র বিরোধী নেত্রী। এদিন ত্রিপুরায় পায়ে হেঁটে রোড-শো’এ সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায় আগরতলার রবীন্দ্র ভবন থেকে শুরু হয় এই রোড-শো। ত্রিপুরা রাজবাড়ি, দুর্গাবাড়ি, ট্যাকশন গেট, কামান চৌমোহনি হয়ে বটতলা বাজার ঘুরে ফের রবীন্দ্র ভবনেই ফিরে আসেন তাঁরা।

উল্লেখ্য, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরভোটের পূর্বে অভিষেক-সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। ত্রিপুরার মানুষকে এই কথাটাই বলতে এসেছি।’

প্রসঙ্গত, গতকাল জোড়া নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ উচ্চারণ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তিনি নিশানা করেছেন কংগ্রেস এবং বামফ্রন্টকে। এদিকে আবার রোড-শো! সব মিলিয়ে পরিস্থিতি সরগরম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.