গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘আবার প্রলয়’। এর আগে দেব-মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু টলিউডে এখনও পর্যন্ত তার উল্লেখযোগ্য কাজের সংখ্যা কম।
তাই এবার বাংলাদেশের ছবিতে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। বুধবার তিনি বাংলাদেশের উড়ে গেছেন নতুন ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর কাজে। ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করবেন প্রযোজক ও অভিনেতা মুন্না।
বৃহস্পতিবার থেকেই শুরু হবে ছবির শুটিং। প্রসঙ্গত, এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। গত বছর অক্টোবর মাসে শুরু হয়েছিল শুটিং। কিন্তু এক দিন মাত্র শুটিং করেই সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।







