বিনোদন

সাইফ ও কারিনা এবার আলাদা থাকতে চান?

দুই জনে একসাথে বেশ কয়েকটি ছবি করেছেন কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান। সেই রকম ভাবে বক্স অফিসে কোনও হিট ছবি দিতে পারেনি। একসাথে দুজনে এজেন্ট বিনোদ, কুরবান এবং টাশানের মতো ছবি করেছেন। সম্প্রতি সাইফ আলি খান জানিয়েছেন, তিনি এবং কারিনা আরও একটা নতুন কাজ করতে চলেছে তবে নিজের স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখবেন।

কিন্তু এই বিষয় কারিনার প্রতিক্রিয়া কি এবং এর পিছনে কারণই বা কি? আবার একসাথে দেখা যাবে সাইফ ও কারিনাকে। কারিনা এবং সাইফ দুজনেই আবারও একটি নতুন প্রকল্পে কাজ করতে চলেছে। এই বিষয়ে প্রথমে কারিনা কাজ করতে চাননি কারণ এর আগের দুই জনের ছবি গুলো সেই ভাবে কোনও সারা ফেলতে পারেনি বক্স অফিসে।

এক সাথে কাজ করতে ভিষন মজা হবে কারিনা জানান আর তারপরেই সাইফ বলেন এক সাথে কাজ করলেও একসাথে নাও থাকতে পারে দুজন।

একদম প্রথমে দুইজনের সম্পর্কের সূত্রপাত ঘটে টাশানের শুটিং থেকে, ওই ছবিতে অক্ষয় কুমার ও ছিল তবে এই ছবি বিশেষ সারা জাগাতে পারেনি দর্শক মহলে। এর পর এজেন্ট বিনোদ ছবি বস্ক অফিসে ফ্লপ যায়। অবশেষে কুরবান ছবিটি মুক্তি পায় যা দর্শক মহলে ভালো ভাবে সারা পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.