জল্পনা সত্যি করে অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চ থেকে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, বালুরঘাট লোকসভা কেন্দ্রের গতবারের বিজয়ী বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জেলার ভূমিপুত্র তথা গঙ্গারামপুর শহরে ৭ নং ওয়ার্ড দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা বিপ্লব মিত্রের উপরেই আস্থা রাখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিপ্লব মিত্রের স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আসনে জয়লাভ করতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিপ্লব মিত্র তৃণমূল প্রার্থী ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে উচ্ছ্বাস তৃণমূল শিবিরে।
Read Next
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
• আলোর উৎসবেও ‘ঈদ’ প্রীতি! কংগ্রেস সভাপতির আসল রূপ ফাঁস করলেন গিরিরাজ সিং
November 8, 2026
কামাখ্যা বনাম রামচন্দ্র? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘা দিতে সনাতন বিশ্বাসেই বিভাজনরেখা টানলেন কীর্তি আজাদ!
November 7, 2026
অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার পরামর্শ অর্জুনের, জন্মদিন ঘিরে অশান্তির পর তীব্র কটাক্ষ
November 7, 2026
‘হিম্মত থাকলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান’, অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মমতার
Related Articles
Check Also
Close







