খেলাধুলা

অবশেষে নিউজিল্যান্ড বধের পর সিরিজ জয় অস্ট্রেলিয়ার

অ্যালেক্স ক্যারে চাপের মধ্যে থেকে দলকে জেতালেন । ২ রানের জন্য তাঁর শতরান হাতছাড়া হল । শেষ পর্যন্ত ক্যারে ক্রিজে ছিলেন । প্রথমে মিচেল মার্শ ও তার পরে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। অবশেষে অধিনায়ক কামিন্সের ব্যাট থেকে জয়ের রান এল।

তা আগেই বোঝা গিয়েছিল তৃতীয় দিনেই যে খেলার ফয়সালা হয়ে যাবে।

হিসাব স্পষ্ট ছিল। ২০২ রান অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল । নিউ জিল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। তৃ়তীয় দিন শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ক্যারে ও মার্শ দলকে টেনে তোলেন ।

অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের মধ্যে ১৪০ রানের জুটি হয়। পাল্টা আক্রমণের পথে যান দুই ব্যাটার। বেশি আক্রমণাত্মক খেলছিলেন মার্শ। প্রতি ওভারে বড় শট মারছিলেন তাঁরা। মার্শ ৮০ রান করে আউট হয়ে যান । পরের বলেই আউট হন মিচেল স্টার্ক। তখনও ৬১ রান দলের জিততে দরকার ছিল ।

কামিন্স আরও এক বার দলের হয়ে ব্যাট হাতে নিজের কাজ করলেন । অ্যাশেজেও একটি ম্যাচে দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছিলেন । এই ম্যাচেও ক্যারের সঙ্গে ঠান্ডা মাথায় দলকে জয়ের দিকে নিয়ে গেলেন কামিন্স। চার মেরে দলকে জেতালেন তিনি। ৯৮ রান করে অপরাজিত থেকে গেলেন ক্যারে। কামিন্স ৩২ রান করে মাঠ ছাড়লেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.