রাজনীতিরাজ্য

কোলকাতা থেকে ধূপগুড়ি ফিরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোলকাতা থেকে ধূপগুড়িতে ফিরলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিকে এদিন লোকসভা কেন্দ্রের প্রার্থী ফিরবেন এই কারণে সকালেই ধূপগুড়ি রেলস্টেশনে জড়ো হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ফুলের মালা পড়িয়ে ও পুষ্পস্তবক দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বরণ করে সকলেই। সাতসকালে কর্মী সমর্থকদের দেখে খুশি নির্মল বাবু জানান,” দলীয় নির্দেশে প্রার্থী। আজকে জল্পেশ মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করবো। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

উল্লেখ্য ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দিতে কোলকাতায় গিয়েছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। আর সেখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.