রাজনীতি

বিজেপির পুরনোদের প্রসঙ্গে দিলীপ, আরএসএস নিয়ে তোপ তথাগতর

পরাজয়ের পর থেকে বেলাগাম আক্রমণে বারংবার সামিল হয়েছেন দিলীপ ঘোষ। শনিবারও তার অন্যথা হল না। এদিন সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়।

দিলীপ বলেছিলেন, ‘আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম। কিন্তু পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাইনা। আমাকে ডাকেও না। আমার মতামতও নেয়না। আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি। সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমি যতদিন রাজনীতি করব, আমি এরকমই থাকব। রাজনীতি ছেড়ে দিলে অন্য ভাবে মানুষের পাশে থাকব।’

তার পরবর্তীতে আজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লিখেছেন, ‘ওল্ড ইজ গোল্ড।’ যা দেখে রাজনৈতিকমহলের মত, বিজেপির পুরনো দিন ও পুরনো কর্মীদের কথাই বলেছেন তিনি। তবে, শুধু দিলীপ ঘোষ নন, বিজেপিকে নিশানা করেছেন তথাগত রায়ও। তাঁর দাবি, আরএসএস-এর সঙ্গে দূরত্ব বেড়েছিল দলের। তার ফলেই এই খারাপ ফল।

তথাগতর উবাচ, ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। তবে রাজ্যে বিজেপির সাংগাঠনিক দুর্বলতা ছিল। আরএসএসের সঙ্গে দূরত্বও বেড়েছিল। তাই আশানুরূপ ফল হয়নি।’ সবমিলিয়ে ভোট পরবর্তীতে বিজেপির অন্দরে ‘ঠান্ডা লড়াই’ অব্যাহত। চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.