চুরির সন্দেহে নগ্ন করে তল্লাশি চালায় ৪ ছাত্রীর। ঘটনার দুদিন পরই আত্মহত্যা করে ৪ ছাত্রীর মধ্যে একজন। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উওর কর্ণাটকের বাগাল কোর্টের একটি সরকারি স্কুল এ।
ঘটনাটি ঘটার দিন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা ৪ ছাত্রীকে নির্দোষ ” প্রমাণ” করার জন্যে মন্দিরে যাওয়ার আগে কম্পাসে নগ্ন করে তল্লাশি চালায়।
বাগালকোট এস পি সংবাদ মাধ্যমের কাছে জানান মৃত ছাত্রীটি খুব শান্ত ও বুদ্ধিমতী ছাত্রী বলেই জানিয়েছেন মৃতার বাড়ীর অভিভাবক। আত্মহত্যার আগে স্কুলে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে অপসাদে ভুগছিল মৃতা। ঘটনাটি শুনে পুলিশ স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে।







